২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

ফরিদপুরের সদরপুর উপজেলায়  দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার আবদুল গফফার শেখের ছেলে রিমন শেখ (১৮) ও  সারেং ডাঙ্গী এলাকার ইউনুস মিয়ার ছেলে তামিম মিয়া (১৭)।  আহত হীরা (১৯) একই উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় , সদরপুরের মনিকোঠা এলাকায় দুটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তামিম মিয়া (১৬) ও রিমন শেখ (১৮) ও মো. হীরা (১৯) নামের তিনজন মারাত্মক আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে রিমন ও হীরাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তামিমকে চরভদ্রাসন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তামিম ও রিমনকে মৃত ঘোষণা করেন। আহত হীরা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সদরপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

ফরিদপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

লিংক কপি হয়েছে!