● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সাভার থেকে জামায়াত-শিবিরের ৬৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ০৫:০১ পিএম
কপি হয়েছে!

সাভারের একটি হাউজিংয়ের নির্জন স্থান থেকে জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের ৬৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের আজ শনিবার (১৯ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইন এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে পৃথক দুটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাজধানী ও দেশের বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা সাভারে এসে গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। পরে সাভার মডেল থানার একাধিক টিম অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। সেখানে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এ সময় তাঁদের কাছ থেকে ৭টি ককটেলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।