২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাংবাদিক সাহাদাত হোসেন কাজল আর নেই

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর ২০২২

নেত্রকোণার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র সাংবাদিক সাহাদাত হোসেন কাজল (৬৪) শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। (ইন্না …………. রাজিউন)।

তিনি দৈনিক বাংলা বাজার, দৈনিক আমাদের সময়, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় দুগার্পুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, দুর্গাপুর উপজেলা প্রশাসন,নেত্রকোনা জেলা প্রেসক্লাব, দুগার্পুর প্রেসক্লাব, কলমাকান্দা প্রেসক্লাব, কমরেড মণিসিংহ মেলা উদযাপন পরিষদ, উপজেলা পুজা উদযাপন পরিষদ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দুর্গাপুর প্রেসক্লাব তিন দিনের এক শোক ঘোষনা করেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৯ নভেম্বর ২০২২

সাংবাদিক সাহাদাত হোসেন কাজল আর নেই

লিংক কপি হয়েছে!