২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ছাগল আনা হলো না স্কুল ছাত্রী তিশা মনির

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হাফিজা খাতুন তিশা মণি (৬) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বাড়ির পাশে কেইলা বিল থেকে ছাগল আনতে গিয়েছিলো। পরে ওই বিলের কাদামাখা জায়গায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গিরিধর পুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হাফিজা খাতুন তিশা মণি (৬) বাড়ির পাশেই গিরিধর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে পড়াশোনা করে আসছিলো। এরই মাঝে তিশা মনি প্রতিদিনের নেয় রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পর পাশের কেইলা বিল থেকে নিজেদের একটি ছাগল আনতে যায় তিশা মনি। এসময় তিশা বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে বিলের পাশে একটি কাদামাখা জায়গায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তবে তার মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে তার মৃত্যু এটা পড়ে বলা যাবে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২০ নভেম্বর ২০২২

ছাগল আনা হলো না স্কুল ছাত্রী তিশা মনির

লিংক কপি হয়েছে!