২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর ২০২২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ। রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল নামক স্থানে এ দুর্ঘঘটনা ঘটে।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচা খিলা গ্রামের নিজাম উদ্দিন (৪৫), তাঁর স্ত্রী হোসনে আরা বেগম (৩৫), একই গ্রামের আনারুল ইসলাম।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ত্রিশাল থানার পুলিশ জানান, সিএনজি চালক ও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২০ নভেম্বর ২০২২

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

লিংক কপি হয়েছে!