● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে দুটি বিদেশী পিস্তল ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ১১:৪০ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এঘটনায় পুলিশের পক্ষ থেকে রবিবার (২০ নভেম্বর) ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ রবিবার (২০ নভেম্বর) রাতে  জানান , গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ নভেম্বর) দিনগত গভীর রাতে জেলা শহরের কুঠিবাড়ী কমলাপুরের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় নিতীশ রঞ্জন ঘোষ  নামে এক ব্যক্তির ঘরের শোবার ঘরের খাটের নিচে থেকে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সেখানে সে এসব লুকিয়ে রেখেছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে (নিতীশ রঞ্জন ঘোষ) পালায়ন করে। 
নিতীশ জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার নির্মলেন্দু ঘোষের ছেলে। তবে সে কুঠিবাড়ী কমলাপুরের ওই বাড়িতে ভাড়া থাকতেন। 

ফরিদপুরের ডিবির ওসি আরও জানান, নিতীশ অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেট ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। এ সংক্রান্ত ব্যাপারে  কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিতীশকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।