● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ১১:৪৬ পিএম
কপি হয়েছে!

প্রাইভেটকার ভর্তি গাঁজা পাচারকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার খৈয়াখালী একজনকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী হলো গোপালগঞ্জ জেলাধীন সদর উপজেলার মনজেল চৌধুরীর ছেলে মুজাহিদ চৌধুরী।
কসবা থেকে মাদকের চালান সড়কপথে বাঙ্গরা হয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার সময় সংকুচাইল – দৌলতপুর সড়কের খৈয়াখালী এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করলে গাড়ী থামিয়ে দ্রুত চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার পথে একজনকে আটক করে পুলিশ। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও প্রাইভেটকারটিকে জব্দ করে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।