● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

রুহিয়া থানা ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির আনন্দ র‍্যালী

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৪:২৯ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানা  ছাত্রলীগের নবগঠিত পূর্নাঙ্গ  কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক আনন্দর‌্যালি সোমবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়। র‍্যালী বের হয় রুহিয়া ডাকবাংলো থেকে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রুহিয়া থানা আওয়ামীলীগ কার্যলয়ে ও এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

সমাবেশে নব-নির্বাচিত  রুহিয়া থানা ছাত্রলীগের সভাপতি হেলাল হোসেন বলেন, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নকে প্রতিটা ঘরে পৌঁছে দেওয়ার পাশাপাশি গরীব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে।  সেইসাথে ছাত্রলীগের কর্মীদের গায়ে যাতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির কালো ছায়া না লাগে সেদিকে আমাদের খেলাল রাখতে হবে।

অপদিকে নব-নির্বাচিত থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  রেজওনুল হক জুয়েল বলেন,  ছাত্রলীগকে এগিয়ে নিতে আমাদের ইতিহাস জানতে হবে। ছাত্রলীগের ইতিহাস সমৃদ্ধ ও গৌরবের। সেই ৫২ এর ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত সকল আন্দোলনে ছাত্রলীগ বুঝিয়ে দিয়েছে তারা অন্যায়ের সাথে আপোষ করে না। সেই ধারাবাহিকতা অনুসরণ করে রুহিয়া থানা ছাত্রলীগ কাজ করে যাবে ইনশাআল্লাহ।

থানা ছাত্রলীগের আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা নবাগত  ছাত্রলীগের সহ-সভাপতি, রাফসান জানি রুবেল, হুমায়ুন কবির, প্রদীপ কুমার রায়, মাসুদ রানা সরকার, মানিক ইসলাম, মঞ্জু আলম তামিম, ফিরোজা হোসেন, সোহাগ আলী, অরবিন্দ সেন ও সহ সাধারণ সম্পাদক, আনিসুর রহমান, স্বরুপ কুমার সেন, আবির সরকার, হৃদয় রায়,আলমগীর হোসেন,সোহাগ সালমান সহ ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রলীগ প্রমুখ। 

শেষে  রুহিয়া থানা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি পার্থ সারথি সেন এর হাতে ফুলের তোরা তুলে দেন নব-নির্বাচিত কমিটি  রুহিয়া থানা  ছাত্রলীগ।