● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লায় যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে সশান্ত বাহিনী দিবস

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৭:৫৭ পিএম
কপি হয়েছে!

কুমিল্লায় যথাযথ মর্যাদা উদ্দীপনার মধ্যেদিয়ে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। সোমবার বিকেলে কুমিল্লা সেনানিবাসের এমআর চৌধুরী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমান এসইউপি,এডব্লিউসি,পিএসসি বলেন,২১ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে সশস্ত্রবাহিনীর সদস্যদের সাথে মুক্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিত আক্রমণে সূচনা করে। এর মধ্য দিয়ে ৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় ত্বরান্বিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে ৯৪৯ মুক্তিযোদ্ধাকে সম্মাননা উপহার সামগ্রী প্রদান করা হয়।
এরপর তিনি সশস্ত্র বাহিনী দিবসের কেক কেটে দিবসটি উদযাপন করেন। এ সময় জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার, সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।