● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঝালকাঠির রাজাপুরে বিনামূল্যে সার-বীজ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৮:০৪ পিএম
কপি হয়েছে!

জেলার রাজাপুর উপজেলায় আজ রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে দশটায় কৃষি অফিস প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেছা পাপড়ি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গম, মুগ, ভুট্টা, সূর্যমুখী, সরিষা, চিনাবাদাম, খেসারী, সয়াবিন ও মসুর চাষে সহযোগিতার লক্ষ্যে এ উপজেলার ছয়টি ইউনিয়নে মোট দুইহাজার নয়শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে সার ও বিতরণ করা হবে।