২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে ব্রাজিলের ১০০০ ফুট লম্বা পতাকা নিয়ে উন্মাদনা

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ক্ষেত বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসছে সারা বিশ্ব। উন্মাদনার শেষ নেই বাংলাদেশেও। প্রিয় দলের সমর্থন করে চলছে নানা আয়োজন। এরই মধ্যে শুরু হয়েছে বিশ্বকাপ-২০২২ ফুটবল খেলা। শহর, গ্রামে, পথে-ঘাটে শোভা যাচ্ছে প্রিয় দলের পতাকা। তারই অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়ে তাক লাগিয়েছেন ব্রাজিলের সমর্থকরা।

মঙ্গলবার বিকেলে পৌর শহরের চরনিখলা স্কুল সংলগ্ন এলাকায় ব্রাজিল সমর্থক ঈশ্বরগঞ্জ স্মার্ট বাইকারসের প্রতিষ্ঠাতা নাজমুস সাকিবের নেতৃত্বে ব্রাজিল ভক্তরা চরনিখলা স্কুল শুরু করে উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে এ পতাকা নিয়ে এক বিশাল র‍্যালি করেন।

জানা যায়, মঙ্গলবার বিকেলে ৬০০ ফুট পতাকা নিয়ে গ্রামের সড়কে আনন্দ মিছিল করেন ব্রাজিলের সমর্থকরা। এসময় সবার কণ্ঠে ছিলো ব্রাজিল ও নেইমার শ্লোগান। পরে র‌্যালি শেষে সড়কের পাশে সবাই মিলে টাঙিয়ে দেয় ব্রাজিলের ১০০০ ফুট দৈর্ঘ্যর পতাকাটি।

র‍্যালি অংশগ্রহণ করা ব্রাজিলের সমর্থক মাহবুবুর রহমান, সাখাওয়াত হোসেন, মুন্না কশাই জানান তাদের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমার। দলের প্রতি গভীর ভালোবাসায় তারা এ পতাকা বানিয়েছেন। তাদের আশা, এবার নেইমারের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি।

ব্রাজিল সমর্থক বিশাল এ পতাকা বানানোর মূল নায়ক নাজমুস সাকিব জানান, আমি ব্রাজিলের সমর্থক। তাই নিজের প্রিয় দলের সমর্থকদের উৎসাহ জানাতে বিশাল এ পতাকা বানানোর উদ্যোগ নেই। আশা করছি, এবারের ট্রফি আমাদের ব্রাজিলের ঘরেই উঠবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জে ব্রাজিলের ১০০০ ফুট লম্বা পতাকা নিয়ে উন্মাদনা

লিংক কপি হয়েছে!