● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ময়মনসিংহে গ্রেফতার জঙ্গির জামিন প্রত্যাহার করলো হাইকোর্ট

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১০:৫৬ পিএম
কপি হয়েছে!

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে দেয়া জামিন প্রত্যাহার করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি এমরান আহমদ ভূঁইয়া বাসসকে আদালতের আদেশ বিষয়টি জানান। তিনি বলেন, রোববার ২০ নভেম্বর শোয়াইব আহম্মদ নামের এক জঙ্গিকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য নোট দেয়া হয়েছিল। এর মধ্যে আজ আবার জামিন আবেদনটি কার্যতালিকায় আসার পর রোববারের দেয়া জামিন আদেশ প্রত্যাহার করেন হাইকোর্ট।
গত বছরের ২৮ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি থানায় এ মামলা করেন র‌্যাব-৩ এর নায়েব সুবেদার (ডিএডি) মো.ফিরোজ খান। মামলার এজাহারে বলা হয়, তথ্য-প্রযুক্তির ভিত্তিতে জানা যায়, কোতোয়ালি মডেল থানাধীন বয়ড়া গ্রামের মো. শোয়াইব আহম্মদের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে শোয়াইব আহম্মদ ও হুজাইফা আহমেদকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদি বক্তব্য শুনে জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়েছেন। তারা দেশের নির্বাচনী এবং ভোটাধিকার ব্যবস্থা বিশ্বাস করেন না। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তারা শয়তানের দল বলে অভিহিত করে। তারা দেশের সংবিধান ও জাতীয় সংসদকে স্বীকার করেন না। তাদের কাছ থেকে উদ্ধার করা ‘মুজাহিদ আল হিন্দ বাংলাদেশ’ সাংগঠনিক ট্রেনিং ফরম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে জানান যে, তারা ‘আনসার আল ইসলাম’র মতাদর্শে উদ্বুদ্ধ হন। পরে মুজাহিদ আল হিন্দ বাংলাদেশ নামক লোন উলফা (একাকী শিকার) সংগঠন তৈরির জন্য সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহ করে আসছিলেন। তারা সশরীরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতাদর্শে উদ্বুদ্ধ ব্যক্তিদের মাঝে দেশব্যাপী ফরম বিতরণ করতেন।
এ অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়। এ মামলায় নিম্ন আদালত না-মঞ্জুর করলে আসামি শোয়াইব আহম্মদ হাইকোর্টে আসেন।