ফরিদপুরের নগরকান্দা হতে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল তাজাখবর লাইভ এর সম্পাদকীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভাধীন উপজেলা পরিষদ কার্যালয়ের পিছনে সাবেক মেয়র আলিমুজ্জামান টুলু মোল্যার ভবনে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
তাজাখবর লাইভের সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, তাজা খবর লাইভ এর নির্বাহী সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, নাসির মাহমুদ, প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারন সম্পাদক মাফুজুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আল আমিন বাবু, সাংবাদিক শওকত আলী শরীফ, লিয়াকত হোসেন, নিজাম নকীব, মিজানুর রহমান মোল্যা, সাইফুল ইসলাম সাইফ, ফয়সাল হোসেন, শফিকুল খান জনি, নাসির হোসেন প্রসেনজিৎ, শাহজালাল প্রমুখ।
উপস্থিত অতিথিরা বলেন তাজাখবর লাইভ অত্র এলাকার সব ধরনের সংবাদ প্রচার করে সুনাম কুড়িয়েছেন। সকলে তাজাখবর লাইভের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম মন্টু বলেন তাজাখবর লাইভের সংবাদ সারাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অংগনে পৌছে দেওয়াই আমার মূল লক্ষ্য। তাজাখবর লাইভকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের নিকট অনুরোধ জানান এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নগরকান্দায় নিউজ পোর্টাল তাজা খবর লাইভ এর প্রধান কার্যালয়ের উদ্বোধন
