গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের ছোট অভিরামপুর গ্রামের আব্দুল জলিলকে আহত ও তার বাড়িঘরে হামলা,লুটপাট,চুরি, গুরুতর জখম ভয়ভীতি ও হুকুমদানের অপরাধে আব্দুল জলিলের স্ত্রী আঞ্জুয়ারা বেগম গত ১৭ ই নভেম্বর/ ২০২২ গোবিন্দগঞ্জ থানায় মামলা নং ৩৩/৬০১ জি আর নং ৬০১/২০২২ মামলায় দুর্ধর্ষ আসামি আলমগীর, খলিলুর, সুমি ও আকিমা বেগম গোবিন্দগঞ্জ চৌকি আদালতে ২৪ নভেম্বর ২০২২ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শুনানি শেষে আলমগীর ও সুমি বেগমের জামিন আবেদন না মঞ্জুর করে আসামিদ্বয়কে জেল হাজতে প্রেরণ করেন বলে সংশ্লিষ্ট সিএসআই নিশ্চিত করেছেন । এ ব্যাপারে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের কর্মরত জিআরও বলেন, আসামিদের মধ্যে তিনজনের জামিন মঞ্জুর হয়েছে আর গুরুতর অপরাধের দায়ে আলমগীর হোসেন এবং সুমি বেগমের আবেদন নামঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
মামলার সূত্রে প্রকাশ গত ১৫ই নভেম্বর ২০২২ রাখাল বুরুজ ইউনিয়নের ছোট অভিরামপুর গ্রামের আঞ্জুয়ারার বসতবাড়িতে হামলা চালিয়ে বাক্স ভেঙ্গে ১,০০,০০০ টাকার লুটপাট,ছিনতাই এবং মারপিট খুন জখম করে আসামিগণ রাম রাজত্ব কায়েম করে।
আদালত চত্তর ঘুরে জানা গেছে,আলমগীর ও সুমি বেগমকে জেল হাজতে প্রেরণ করায় গোবিন্দগঞ্জের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
