পটুয়াখালীর গলাচিপায় আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন – ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় আমখোলা কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে পবিত্র কুরআন থেকে তেলওয়াত দিয়ে সম্মেলনের সূচনা করে। পরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এসময় আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। অনুষ্ঠান উদ্বোধন করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মু. সাহিন, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ শাহ আলম, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, রেজাউল করিম, আজিজুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, মোফাজ্জেল হোসেন মাসুদ সহ জেলা, উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
গলাচিপায় আমখোলা ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
