● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলগামী করতে মতবিনিময় সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৬:৪৪ পিএম
কপি হয়েছে!

ডিমলায় ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা বিষয়ে উপজেলা প্রশাসন, শিক্ষক প্রতিনিধি, শিক্ষা অফিসার ও স্থানীয় সরকারসহ সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭-নভেম্বর) বিকালে পল্লীশ্রী’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে প্রকল্পের পরিকল্পের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন।

ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা কর্মসূচির ফিল্ড ফ্যাসিলিটেটর মাসুদা আক্তার পারভীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন।

এসময় বাল্যবিবাহের কারণ, শিশু শ্রম এবং ঝরে পড়া মেয়ে শিশু শিক্ষার্থীদের স্কুল না যাওয়ার কারণ গুলে তুলে ধরে বক্তব্য রাখেন, সুন্দরখাতা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম হোসেন, ডিমলা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লুৎফর রহমান, ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, দোহলপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি মকবুল হোসেন, সোনাখুলি হাজী জহরতুল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুয়ীদ, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ম্যানাজার সন্তোষ কুমার স্বপন প্রমুখ।