● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

বৈধকরন ও কয়লার সংকট সমাধানের দাবিতে, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৮:০৪ পিএম
কপি হয়েছে!

১২০ ফিট উচ্চতার স্থায়ী চিমনি হইতে বৈধ পদ্ধতির জিগজ্যাগ ইটভাটা প্রস্তুত লাইসেন্স, ছাড়পত্র প্রাপ্তির জটিলতা ও কয়লা সংকট সমাধানের দাবিতেনী লফাফারাী জেলার প্রায় অর্ধ শতাধিক ইটভাটা মালিক ও শ্রমিকরা মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেছে।

রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলার কয়েকশত শ্রমিক কর্মচারী ও ইটভাটা মালিকগন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ইটভাটা মালিক সমিতির জেলা সভাপতি দেওয়ান সেলিম
আহমেদ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এর স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সংশোধিত আইনে উল্লেখ করা হয়েছে, বর্তমান ১২০ ফুট উচ্চতার চিমনীর পরিবর্তে আগামী ২ বছরের মধ্যে জিগজ্যাগ হাইব্রিড কিলন্, হফম্যান কিলন, ভ্যার্টিকক্যাল শ্যাফট্ কিলন,
ট্যানেল কিলন ইত্যাদি ইট ভাটায় রূপান্তর করতে হবে।

পরিবেশ অধিদপ্তরের জারিকৃত আদেশ অনুযায়ী আমরা পর্যায় ক্রমে জিগজ্যাগ ভাটায় রূপান্তর অব্যাহত রেখেছি। কিন্তু ২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে
জিগজ্যাগ ভাটা বৈধ পদ্ধতি উল্লেখ থাকলেও উক্ত আইনের ৮নং ধারার কারনে দেশের অধিকাংশ জিগজ্যাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেনা এবং ১২০ ফিট স্থায়ী উচ্চতার চিমনির মালিকগণ জিগজ্যাগে রূপান্তর করতে পারছে
না।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০১৯ সালের সংশোধিত আইন জারী করলেও জিগজ্যাগ ভাটার জন্য ৮(৩)(ঙ) ধারার পরিবর্তন করেনি। এ অবস্থায় দেশে ইট উৎপাদনের ক্ষেত্রে একটি জটিলতা সৃষ্টি হয়েছে।

এসময় বক্তব্য রাখেন, ইটঁভাটা মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ¦ ফজলার রহমান, সাংগঠনিক সম্পাদক আরশাদ আনোয়ার এছাড়াও ইট-ভাটা মালিক আতিকুল ইসলাম (আতিক), একরামুল হক বাদশা, জামিয়ার রহমান, জাফর ইকবাল পলাশ, হাজী অকছেদ আলী ও আব্দুল হাইসহ অনেকে উপস্থিত ছিলেন।