● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নীলফামারী সদর উপজেলায় ইজিপিপি কর্মসূচিতে কাজের সুযোগ হয়েছে ৩৩৬৫ জনের

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৮:৩২ পিএম
কপি হয়েছে!

জেলা সদরের ১৫ ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রথম পর্যায়ের কাজের সুযোগ পযেছেন ৩ হাজার ৩৬৫ জন।
আজ সকাল ১০টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নে কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ক্াচা সড়ক সংস্কারের মধ্যদিয়ে ১৫ ইউনিয়নের কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, ট্যাগ অফিসার ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মুসফিকুর রহমান, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ ফকির উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রথম পর্যায়ে জেলা সদরের ১৫ ইউনিয়নে মোট ৩ হাজার ৩৬৫ জন অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। প্রতিদিন একজন শ্রমিক ৪০০ টাকা করে মজুরিতে কাজ করবেন ৪০ দিন। তাদের মজুরীর অর্থ মোবাইল ব্যাংকিং নগদ কিংবা বিকাশে  প্রদান করা হবে।