● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সাবেক এমপি বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০৫:৩৩ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বরিশালে বিএনপির গণসমাবেশে অংশ নিতে যাওয়ার সময় পটুয়াখালীর গাবুয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সত্তার হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুস সত্তার বলেন, গত ৪ নভেম্বর রাতে পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে গাবুয়া এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন শাহজাহান খান। এসময় আরো ১০ থেকে ১২ জন আহত হন। পরে শাহজাহান খানকে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ ঢাকা ল্যাব এইড হাসপাতালেই সকালে তিনি মারা যান। এদিকে শাহাজাহান খানের মৃত্যুর খবর শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ হাসপাতালে দেখতে যান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সত্তার হাওলাদার গণমাধ্যমকে জানান, মরহুমের প্রথম জানাজা বাদ জহুর পল্টন বিএনপির অফিসে, দ্বিতীয় জানাজা পটুয়াখালী জেলা বিএনপি অফিস কার্যালয় আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায়, তৃতীয় জানাজা সকাল ১১টায় দশমিনা উপজেলায়, চতুর্থ জানাজা বাদ জহুর গলাচিপা উপজেলায়, পঞ্চম জানাজা বিকাল ৩টায় নিজ ইউনিয়ন চিকনিকান্দীতে অনুষ্ঠিত হবে। তারপর বাদ আছর নিজ বাবা মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থান দক্ষিণ সুতাবাড়িয়া গ্রামে দাফন করা হবে।