● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দায় জরাজীর্ণ বিদ্যালয় কক্ষে চলছে ইউনিয়ন সেবা,পরিষদ ভবনের দাবি ইউনিয়নবাসীর

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০৫:৪০ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৮ নং ডাঙ্গী ইউনিয়নের কার্যক্রম চলছে ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ টিন সেট কক্ষে। প্রায় এক যুগ ধরে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চলছে এই জরাজীর্ণ টিন সেটে।ইউনিয়নে প্রায় ৩০ হাজার লোকের বসবাস।ইউনিয়নে ১৮ হাজার ভোটের রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম পর পর তিনবার নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ইউনিয়নবাসীর সুবিধার্থে ডাঙ্গী ইউনিয়নের সকল কার্যক্রম ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন জরাজীর্ণ টিন সেটের একটি কক্ষে বসে ইউনিয়নবাসীর সকল প্রকার সেবা প্রধান করছেন।উপজেলার প্রায় ইউনিয়ন পরিষদ ভবন থাকলেও নেই ডাঙ্গী ইউনিয়ন পরিষদ ভবন।যে কারনে স্কুলের জরাজীর্ণ ছোট্ট একটি কক্ষে বসে ১১ বছর ধরে সেবা দিচ্ছেন চেয়ারম্যান কাজী আবুল কালাম। সেই ছোট্ট কক্ষে ইউনিয়ন পরিষদের সকল সদস্য নিয়ে এবং উপকার ভোগী, সুবিধা ভোগীদের ও আগত মানুষের সেবা দিচ্ছে গাদাগাদির মধ্যদিয়ে।চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন চেয়াম্যান হয়ে ১১ বছর ধরে এই জরাজির্ন কক্ষে বসে ইউনিয়নবাসীর সেবা দিয়ে আসছি,এত ছোট কক্ষে বসে ইউনিয়নবাসীর সেবা দিতে অনেক কষ্ট করতে হয়। তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদ ভবনের জন্য জায়গা দিয়েছি, কাগজপত্র সব মন্ত্রনালয় সহ বিভিন্ন দপ্তরে পাঠিয়েছি তবু কি কারনে ইউনিয়ন পরিষদ ভবনের কাজ হচ্ছেনা তা আমার জানা নেই।তবে অতি তাড়াতাড়ি আমাদের ডাঙ্গী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করে ডাঙ্গী ইউনিয়নবাসীর সেবা করতে উর্ধতন কর্মকর্তাদের ও সংশ্লিষ্টদের প্রতি বিষয়টি দেখবাল করার জন্য অনুরোধ রইলো।