সোমবার ( ২৮ নভেম্বর ) সকাল ১১-১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পাবলিক লাইব্রেরী সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ ইকবাল উদ্দিন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান খান এনং অত্র উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বলেন, মাদক,জুয়া,ইভটিজিং সহ সকল ধরনের আইন অবমাননা করে এমন ধরনের অপরাধী যেই হোকনা কেন কোনো প্রকার ছাড় পাবেনা,সকল ধরনের অপরাধ আইন শৃংখলা বাহিনীর একার পক্ষে নির্মুল করা সম্ভব নয়। এক্ষেত্রে উপজেলার সকল সচেতন নাগরিকদের সহযোগিতার আহবান জানান।
মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, মাইনীমুখ বাজারে যাওয়ার প্রধান রাস্তাটির চলমান কাজ যেন দ্রুত করা হয় এ বিষয়ে সভায় অনুরোধ জানান।
পরিশেষে সভাপতি আকিব ওসমান (উপজেলা নির্বাহী কর্মকর্তা) উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতার জন্য অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি করেন।
