২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে ডিজিটাল সনদ স্মাটকার্ড বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সনদপত্র ও স্মার্টকার্ড বিতরন করা হয়।

জানা যায়, অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলার একশত একজন জীবিত মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড এবং মৃত ৮৪ জন মুক্তিযোদ্ধা পারিবারের মাঝে ডিজিটাল সনদপত্র প্রদান করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহাবুবুর রহমান, সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন জানান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্টকাড বিতরণ করা হয়েছে। এই স্মার্টকার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাগণ সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জে ডিজিটাল সনদ স্মাটকার্ড বিতরণ

লিংক কপি হয়েছে!