২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন। (০১ ডিসেম্বর) বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাহবুবুর রহামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদউল্লাহ প্রমুখ।

জানা যায়, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।

বিদায় সংবর্ধনার পূর্বে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘সেবা কানন’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

লিংক কপি হয়েছে!