● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরের  ৩০ কেজি গাঁজা উদ্ধার 

জাগো ডেস্ক
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২২, ০৫:৩০ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের মধুখালী থানা পুলিশ ১ ডিসেম্বর রাতে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায়   বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে ওসি  মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে  খাগড়াছড়ি হতে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনে মাদকের একটি বড় চালান যাচ্ছে। সেই অনুযায়ী  মধুখালী পৌর সদরের মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে  ঢাকা-খুলনা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করে ১ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১১৭৭) কেবিনে রাখা ট্রাভেল ব্যাগ ও কার্টুনে রাখা মোট ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।
এ সময় বাসের সুপারভাইজার আবু রায়হান(৪৫),পিতা-আবদুর রাজ্জাক,গ্রাম-উলুবাড়িয়া,ঝিনাইদহ,বাসের যাত্রী সাজ্জাদ শিকদার(৩৯),পিতা-ছলিম শিকদার,গ্রাম-দিঘল,শালিখা,মাগুরা ও শাহিন(৩৫),পিতা- সামছুদ্দিন,গ্রাম-উলুবাড়িয়া,শৈলকুপা,ঝিনাইদহ কে আটক করা হয়েছে।

ওসি আরো জানান ,  এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮এর ৩৬(১) টেবিলের ১৯(গ) ধারায় মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটককৃতদের জবানবন্দী অনুযায়ী শালিখা,মাগুরার উজ্জল মোল্যা নামের এক আসামী পলাতক রয়েছে এবং উজ্জল একাধিক মাদক মামলার আসামী।