● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

যশোরে কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ নিহত ৫

জাগো ডেস্ক
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২, ১২:৩৯ পিএম
কপি হয়েছে!

জেলার মণিরামপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ পাঁচ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মণিরামপুর সড়কের উপজেলার টুনিয়াঘরা গ্রামের ব্যাগারিতলা বাজার এলাকায় ভোজগাতি ইউনিয়ন পরিষদের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭)। এছাড়া বাকি ৩জনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে হাবিবুর রহমান নাস্তা করার জন্য তার ছেলে তাওশিদকে নিয়ে হোটেলে ঢুকতে সড়কে ওঠেন। এ সময় দ্রুতগতিতে আসা সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে সড়কের পাশের হোটেল, চায়ের দোকানসহ ৭/৮টি দোকানে ধাক্কা দেয়। এ সময় আরও তিনজনকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। ঘটনার পর চালক পালিয়ে যায়। লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মণিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে।