● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

খাগড়াছড়ির গুইমারায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২, ০৫:৫৯ পিএম
কপি হয়েছে!

গুইমারা উপজেলার পঙ্খীুড়া এলাকা থেকে রমজান আলী (৩৪) নামের এক বাঙালী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে খবর পেয়ে গুইমারা থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত যুবক চট্টগ্রাম জেলার খুলসী থানার আমতলীর বাস্তহারা গ্রামের ইউনুস আলী।।র ছেলে বলে ভোটার আইডি কার্ডের সূত্রে নিশ্চিত হওয়া গেছে। লাশের সাথে ২টি হেলমেট পাওয়ায় আরো ১ জনকে অপহরণ করা হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মুহাম্মদ রশিদ জানান, রাতের কোন এক সময় কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে কে বা কারা ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত যুবক মোটরসাইকেল চালক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। দুটি হেলমেট ও একটি মোটরসাইকেলসহ লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। 

আরো একজনকে অপহরণ করা হতে পারে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, তবে আরো একজনকে অপহরণ করার বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা শহরের  ভাড়ায় চালিত মোটরসাইকেলে ২টি হেলমেট থাকে। সেহেতু তিনি একাও হতে পারেন কিংবা আরেকজন তার সাথে থাকতেও পারে। 

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির রজত জয়ন্তীর দিনে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুইমারা উপজেলার সভাপতি আইয়ুব আলী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকরাী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান এবং প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।