২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ইয়াস’র উদ্যোগে ঝালকাঠিতে শিশুদের নিয়ে পিঠা উৎসব

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২

বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সেতু বন্ধন ধরে রাখতে ঝালকাঠির সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) শিশুদের নিয়ে পিঠা উৎসব করেছে।

সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ ডিসেম্বর শুক্রবার বিকেলে পৌর সিটিপার্ক সংলগ্ন শহীদ মিনার চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, ছবির হোসেন, সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানাসহ অন্যন্য সদস্যরা।

ইয়াস কর্মকর্তারা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে ফাস্ট ফুড, জাংক ফুড থেকে কিছু টা হলেও একটু সরিয়ে নিয়ে পিঠা পুলির সাথে পরিচিত করতেই তাদের এমন আয়োজন। উৎসবে, নানান স্বাদের চিতই, ভাপা,পুয়া, বুলবুলি, কাটা এবং নকশি পিঠা শিশুদেরকে খাওয়ানো হয়।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২

ইয়াস’র উদ্যোগে ঝালকাঠিতে শিশুদের নিয়ে পিঠা উৎসব

লিংক কপি হয়েছে!