● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে বধ্যভূমি সংস্কারে প্রশাসনের উদ্যোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২২, ০৮:৪৬ পিএম
কপি হয়েছে!

নেত্রকোণার দুর্গাপুরের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি সংস্কারে উপজেলা প্রশাসন না-না উদ্যোগ নিয়েছে। শনিবার সকালে বিরিশিরি এলাকায় নির্মিত অযত্নে অবহেলায় পড়ে থাকা বধ্যভূমি সংস্কার কাজ শুরু করেন উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আরিফুল ইসলাম,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর প্রমুখ।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এলাকার আলবদর ও রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী নিরীহ ও মুক্তিকামী অসংখ্য বাঙালিকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে এসব বধ্যভূমিতে ফেলে রাখত। ১৯৭১ সালে পাকসেনারা অসংখ্য মা-বোনকে নির্যাতনের পর হত্যা করে বিরিশিরি এলাকায় মাটিতে গনকরব দিয়ে কিছু লাশ সোমেশ্বরী নদীতে ভাসিয়ে দিতো। প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবসে এই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব-উল-আহসান বলেন, এই বধ্যভূমিটি দীর্ঘদিন অযত্নে অবহেলায় পরে ছিল এবং বধ্যভূমির নামফলক মুছে গিয়েছিলো পুনরায় এইগুলো নামফলকগুলো উঠানো হচ্ছে এবং জায়গাগুলো পরিষ্কার করে টাইলস লাগানো হচ্ছে।