২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গ্রেপ্তার আতংকে ফরিদপুরে বিএনপির নেতা কর্মীরা 

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

ফরিদপুরে জেলা বিএনপির নেতা কর্মীরা গ্রেপ্তার আতংকে অন্যত্র আশ্রয় নিয়েছে । এ পর্যন্ত ৯টি উপজেলার ভাঙ্গা ও আলফাডাঙ্গা উপজেলা ব্যতীত বাকি ৭টি উপজেলাতে মামলা হয়েছে নেতা কর্মীদের নামে । এ পর্যন্ত জেলায় ৭০/৭৫ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
ফরিদপুর শহরের শীর্ষ স্থানীয় সকল নেতা কর্মীরা এই মামলার আসামী হয়েছে বলে জানা গেছে । 

এ গ্রেপ্তার আতংকের বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন জানান , আগামী ১০ ই ডিসেম্বরের গণ সমাবেশকে বানচাল করার জন্য আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা , গায়েবী মামলা দিয়ে হয়রানীর শিকার করছে । এই মামলা দিয়ে আমরা যেন সমাবেশে যেতে না পারি সেই চেষ্টা চালাচ্ছে । 

তিনি আরো জানান , যত হামলা – মামলা ও নির্যাতন চালানো হোক না কেন আমরা পিছু হটবো না । ১০ ই ডিসেম্বরের গণ সমাবেশে দল ধরে যাবো এবং এ গণ সমাবেশকে সফল করে তুলবো । 
অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী জানান , বিএনপির নেতা কর্মীরা যেখানে সেখানে নাশকতা করার চেষ্টা চালাচ্ছেন এবং অনেক উপজেলায় এ ধরণের কর্মকান্ড করেছেন । যেখানে যেখানে নাশকতা কর্ম কান্ড চালিয়েছেন সেসকল থানায় মামলা হয়েছে  এবং   অপরাধীদের  গ্রেপ্তার করা হয়েছে । 

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

গ্রেপ্তার আতংকে ফরিদপুরে বিএনপির নেতা কর্মীরা 

লিংক কপি হয়েছে!