২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে দুস্তদের মাঝে কম্বল বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২

‘‌মানবতার কল্যাণে আমরা সদা সর্বত্র’—স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা রাজিবপুর ইউনিয়নের তরুণদের নিয়ে গড়া সংগঠন “রাজিবপুর পরিবার”। আর্তমানবতার সেবায় দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তারা।

সেই ধরাকে অব্যাহত রেখে রবিবার (৪ ডিসেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ সংলগ্ন চর চররামমোহন নামক এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

রাজিবপুর পরিবারের এডমিন প্যানেল থেকে জানা যায়, অসহায় মানুষের পাশে আমরা আছি এবং থাকব। রাজিবপুর পরিবার একটি সামাজিক সংগঠন, তারা সুবিধা বঞ্চিত মানুষদের মৌলিক চাহিদা পূরণ করার উদ্দেশে কাজ করে যাচ্ছি।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জে দুস্তদের মাঝে কম্বল বিতরণ

লিংক কপি হয়েছে!