● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নরসিংদীতে কলাক্ষেতে দুই যুবকের মরদেহ, পাশে মিলল টাকা

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২২, ০৭:৪৬ পিএম
কপি হয়েছে!

নরসিংদীর রায়পুরায় কলাক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের বেড়িবাড়ি এলাকার রফিকুল ইসলামের কলাবাগান থেকে মরদেহ দুটো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শেরপুর গ্রামের বেড়িবাড়ি এলাকার কলাবাগানগুলো খুবই নির্জন। এখানে মানুষের চলাচল কম।সোমবার দুপুরে কলাবাগানে কাজ করতে এসে স্থানীয়রা বাগানে ১০ থেকে ১৫ হাত দূরত্বে দুইটি মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় তারা মরদেহের পাশে কিছু টাকাও পড়ে থাকতে দেখে।

পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুইজনের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলোর মুখ থেতঁলে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে একটি মরদেহের গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি।

এলাকার কেউ মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি। রাতের কোনো এক সময় তাদের হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহগুলো উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।