কিশোরগঞ্জের কটিয়াদীতে শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। এ নির্বাচনে যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানিয়া নাছরিন বর্ণালীর নির্বাচনী ৮দফা ইশতেহার ঘোষণা করেছেন। তিনি উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের নিয়ে কাজ করে যেতে চান। তার নির্বাচনী ইশতেহার হলো:
১. শিল্পকলার বন্ধ দ্বার খুলে সাংস্কৃতিক অঙ্গনের বেহাল অবস্থা দূর করা।
২. সকল শিল্পীদের তথ্য ডিজিটাল ডাটাবেইজে ধারণ করে কটিয়াদীরের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করা।
৩. কটিয়াদী উপজেলার সকল স্কুল, কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করা।
৪. অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের জন্য ফান্ড তৈরি করে তাদের পাশে দাঁড়ানো।
৫. গ্রামীণ ঐতিহ্য যেমন- পুঁথিপাঠ, বাউল গান, মঞ্চনাটক ইত্যাদি আয়োজন গ্রামীণ সংস্কৃতির ধারা অব্যাহত রাখা।
৬. সকল সংগীত, নাচের ক্লাশ, বিভিন্ন বাদ্যযন্ত্রের ক্লাশ পৃথকিকরণ করা।
৭. প্রতিবন্ধী সাংস্কৃতিবানদের খুঁজে বের করে তাদের প্রাপ্য সম্মান দেয়া।
৮. প্রতিভাবান ও গুণি সাংস্কৃতিক সদস্য যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তাদের নাম তালিকায় অন্তর্ভূক্ত করা।
তানীয়া নাছরিন বর্ণালী জানান, সকলের কাছে দোয়া ও আর্শীবাদ চাই এবং আমার নির্বাচনী প্রতীক বেহালা মার্কায় ভোট দিয়ে আমাকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন৷
