২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে ভূমিহীন পুনর্বাসনে খাস জমি উদ্ধার অভিযান

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২

নেত্রকোণার দুর্গাপুরে ভূমিহীন পুনর্বাসনের লক্ষ্যে প্রায় এক একর খাস জমি উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পটি বাস্তবায়নে ভূমিহীন পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের মাকরাইল মৌজার এস এ খতিয়ান নং ১৯, দাগ নং ০৩; বি আর এস খতিয়ান নং ০১, দাগ নং ৯৯; এর প্রায় এক একর দখলকৃত খাস জমি অভিযান চালিয়ে উদ্ধার করে লাল নিশান ওড়ানো হয়। সরকারি খাস জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় থানার উপ-পরিদর্শক শুভাশিষ গাঙ্গুলী, সার্ভেয়ার মো. শাহআলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২

দুর্গাপুরে ভূমিহীন পুনর্বাসনে খাস জমি উদ্ধার অভিযান

লিংক কপি হয়েছে!