● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২২, ০৩:০৮ পিএম
কপি হয়েছে!

নেত্রকোণার দুর্গাপুরে সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমণে বুনেশ চিসিম (৭৫) নামের এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামের রাসটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বুনেশ চিসিম পশ্চিম বিজয়পুর গ্রামের মৃত পুশুরামের পুত্র।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে দিকে ভারতীয় বন্য হাতির পাল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে রাত নয়টার দিকে বন্য হাতির দল গ্রামে প্রবেশ করে হানা দেয় তখন গ্রামবাসী মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করলে বন্য হাতির দল পাল্টা আক্রমণ করে এ-সময় বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে বুনেশ চিসিম নামের এক কৃষক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে গতকাল রাতে বন্য হাতির দল লোকালয়ে এসে ১৫-২০টি বাড়িঘর ভাংচুর সহ স্থানীয় এক কৃষকে মেরে ফেলার ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। কৃষকের মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান ঘটনাস্থলে যায় এবং নিহতের পরিবারের হাতে দশ হাজার টাকা তুলে দেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আব্বাস জানান, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন্য হাতির দল প্রায় লোকালয়ের কাছাকাছি থাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।