২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দলমত নির্বিশেষে মানবসেবায় অঙ্গীকারবদ্ধ প্রবাসী পরিবার মানবিক সংগঠন

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

দলমত নির্বিশেষে মানবসেবায় অঙ্গীকারবদ্ধ প্রবাসী পরিবার মানবিক সংগঠন। এই সংগঠন কারো প্রতি দায়বদ্ধ নয়৷ আমরা যারা রেমিট্যান্স যোদ্ধা বিদেশে পরিশ্রম করি তাদের উদ্যোগে এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে বিভিন্ন মতাদর্শের সদস্যরা রয়েছেন। কিন্তু সকল কিছু ভূলে আমরা মানব সেবার পদযাত্রী। প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সকলে দলমত নির্বিশেষে একটি শক্তিশালী সংগঠনের অংশীদার হিসেবে থাকতে চাই।

বুধবার (৭ ডিসেম্বর) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ভিত্তিক প্রথম প্রবাসীদের সংগঠন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের এ যাবৎ কালের অর্জন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী ও সামাজিক সচেতন ব্যক্তিদের সাথে মতবিনিময় ও পরামর্শ সভার সভাপতির বক্তব্যে সেলিমা বেগম সালমা এসব কথা বলেন। প্রবাসী পরিবার মানবিক সংগঠনের উপদেষ্টা সালমা বলেন, হতদরিদ্রদের সহযোগীতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। গৃহহীন যারা আছেন তাদের ব্যাপারে সংগঠনে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে। সাংবাদিকদের রাখা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেলিমা বেগম সালমা জানান, প্রত্যন্ত অঞ্চলে যারা গরীব মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা বৃত্তির ব্যপারে সংগঠন আশানুরূপ ভূমিকা রাখবে। আত্মহত্যার প্রবণতা কমাতে সংগঠনের পক্ষ থেকে প্রচারণা পূর্বক পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন সালমা। প্রান্তিক পর্যায়ের জনসাধারণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ব্যপারে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার অফিস করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ইউনিয়ন ভিত্তিকভাবে এগিয়ে নিতে হবে।

সেলিমা বেগম সালমা বলেন, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সকল কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে হয়ে থাকে। সংগঠনের রেজিষ্ট্রেশন প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। সংগঠনের কমিটি ভোটাভুটিতে হয় এবং এ জন্য আলাদা কমিশন গঠিত আছে বলেও উল্লেখ করেন সালমা। সাংবাদিকদের সমাজের দর্পন উল্লেখ করে সেলিমা বেগম সালমা তাদের কাছে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ভবিষ্যৎ চলার পথে সঠিক পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রবাসী পরিবার মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবক ও সমাজসেবক আব্দুল আলিমের সঞ্চালনায় উপদেষ্টা দিদারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম ও সহ সভাপতি খোরশেদ আলম এবং সাংগঠনিক কমিটি ও উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য রুহুল আমীন, সময় টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান সাদিকুর রহমান, সাংবাদিক নূরুল ইসলাম খান, সংগঠনের উপদেষ্টা রফিকুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সহ স্বাস্থ্য সম্পাদক শাহজাহান সাজু, দপ্তর সম্পাদক জয়নাল মন্ডল, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য সচিব নাজমুল হাসান, আমির হোসেন ও আইয়ুব মিয়া সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পাশাপাশি সাংবাদিক ও সচেতন সমাজের বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ শোনা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দরা এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্টদের ভার্চুয়ালী ধন্যবাদ জানান সভাপতি দৌলত উর রহমান তরফদার, সাধারণ সম্পাদক ফজলুল হক ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা।

উল্লেখ্য, ২০২১ ইং সনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, সাইফুল ইসলাম ও আবুল হোসেনের উদ্যোগে যাত্রা শুরু করে প্রবাসী পরিবার মানবিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন অঞ্চলের অসহায়, হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধী, মসজিদ, মাদরাসায় আর্থিক অনুদান ও চিকিৎসা সহায়তা এবং শিক্ষা সরঞ্জাম সরবরাহ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

দলমত নির্বিশেষে মানবসেবায় অঙ্গীকারবদ্ধ প্রবাসী পরিবার মানবিক সংগঠন

লিংক কপি হয়েছে!