২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লেমুয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মিলন মিয়া (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত মিলন উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড লেমুয়া এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় মিলন মিয়া তার নিজ বাড়িতে বিদ্যুৎ চালিত একটি পানির মোটর স্থাপনের কাজ করা কালে বিদ্যুতায়িত হয়। পরে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, হাসপাতাল আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি নিহত হয়।

মানিকছড়ি থানাঅফিসার ইনচার্জ ওসি শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ সুরতহাল শেষে পরবর্তীতে আইনী কার্যক্রম চলমান রয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

লিংক কপি হয়েছে!