● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গাইবান্ধায় যোগদান করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ কামাল হোসেন

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২২, ০৫:২২ পিএম
কপি হয়েছে!

গাইবান্ধা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ কামাল হোসেন গতকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় গাইবান্ধা জেলা পুলিশে যোগদান করেন। নবাগত পুলিশ সুপার মোঃ কামাল হোসেনকে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, সহকারি পুলিশ সুপার (সি- সার্কেল) উদয় কুমার সাহা, গাইবান্ধা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ।

ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শেষে নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে বিকাল ৪ ঘটিকায় গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল ইউনিট ইনচার্জগণের সহিত মতবিনিময় করেন।