● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নাটোরে জয়িতাদের সম্মাননা প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম
কপি হয়েছে!

জেলায় সফল নারীদের জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। দেড়শ’ বছর আগে তার উদ্যোগ সফলতা পেয়েছে। শুধু পারিবারিক পরিমন্ডলই নয় শিক্ষা, পেশাগত জীবনে নারীরা এগিয়ে গেছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারীদের এই অবস্থান সমুন্নত রাখতে হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমিন শাপলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. সাইফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র এবং জয়িতা সেলিনা খাতুন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় অর্থনীতিতে হোসনে আরা, শিক্ষা ও চাকুরীতে সেলিনা খাতুন, মাতৃত্বে জিন্নাত আরা, নির্যাতন থেকে উত্তরণে বেনাদেত্তা সরেন এবং সমাজ উন্নয়নে শেফালী খাতুনকে জেলা পর্যায়ের জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া নাটোর সদর উপজেলায় জয়িতার সম্মাননা অর্জন করেন সমাজ উন্নয়নে রিনা খাতুন এবং সফল জননী হিসেবে সুনীতা রাণী সরকার।
অনুষ্ঠানের আগে কালেক্টরেট চত্বরে শোভাযাত্রা বের করা হয়।