“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিন ব্যাপি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মোছাঃ আয়শা সিদ্দিকা।
শফিকুল ইসলাম স্বপনের উপস্থাপনায় এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দীকা, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ডিমলা থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বিশ্বদেব রায়, অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, পল্লীশ্রী’র ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুল ফিরিয়ে আনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ডিমলা উপজেলা জেন্ডার প্রোমোটর আলিফ হোসেন, নুরনবী ইসলামসহ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সকল সদস্য বৃন্দ।
এ সময় বক্তরা বলেন, রোকেয়া নারীশিক্ষা বিস্তার ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন নিজেকে । বেগম রোকেয়ার মতো প্রতিবাদী নারী বর্তমান সময়ে প্রয়োজন। এছাড়াও আলোচনা সভায় নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান বক্তারা।
আলোচনা শেষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ “বেগম রোকেয়া দিবস” ২০২২ পালন ও “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে জয়িতাদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে যাঁদের তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মহেছেনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মাহফুজা আক্তা, সফল জননী নারী মারহামা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী নিশি রানী রায় ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী রশিদা বেগম।
