● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সাংবাদিকদের সাথে ব্যারিস্টার রেজা-ই-রাকিবের মতবিনিময়

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২২, ০৬:১০ পিএম
কপি হয়েছে!

টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের কৃতি সন্তান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব টাঙ্গাইল জেলা তথা নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে নাগরপুর নিজ বাসভবন ‘ব্যারিস্টার বাড়ি’তে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন গঠনমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসার মাধ্যমে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বাংলাদেশ আ.লীগ দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশার কথা জানিয়ে ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন, প্রথমেই আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি নাগরপুর-দেলদুয়ার উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে এই অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিলে আমি এমপি নির্বাচিত হয়ে এই অঞ্চলের আমূল পরিবর্তন সাধন করবো। এছাড়াও তিনি ভবিষ্যৎতে সকল সাংবাদিকদের পাশে থাকার ও সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
০৯ ডিসেম্বর শুক্রবার বা’দ জুমা ব্যারিষ্টার রেজা-ই-রাকিব এর নাগরপুরের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিষ্টার রেজা-ই-রাকিব, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়া টুডে গ্রুপের বাংলাদেশ ইনচার্জ শহিদুল হাসান খোকন, চ্যানেল২৪ এর ডিজিটাল ডিপার্টমেন্টের এডিটর রাজিব খান, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহিম, দৈনিক যায়যায় দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল, যমুনা টিভি স্টাফ রিপোর্টার শামীম আল মামুনসহ টাঙ্গাইলের বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট, নাগরপুর প্রেস ক্লাব, নাগরপুর উপজেলা প্রেস ক্লাব এবং দেলদুয়ার এর সকল গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।