২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় এক কিশোর কে হাতুড়ি পিটিয়ে গুরুত্ব আহত করার অভিযোগে থানায় অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে ৯ ডিসেম্বর সন্ধ্যায় দোকান থেকে বের করে সিয়াম হোসেন (অভি) (১৭) কে হাতুড়ি ও রেঞ্জ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্ব আহত করায় তাকে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার চিকিৎসক তার অবস্থা অসংখ্যাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ট করে সিয়াম হোসেন অমি ভবুকদিয়া গ্রামের আবুল খায়ের ছেলে। ঘটনার দিন অমি ভবুকদিয়া বাসস্ট্যান্ডে আতাউরের কম্পিউটার দোকানে কাজে গেলে সেখান থেকে বের করে ফয়সাল হোসেন দিশান(১৮) পিতা মোতালেব শেখ, হৃদয় (১৯) পিতা মুন্নু চৌধুরী, হিরু শেখ(২৫) পিতা লাল মিয়া শেখ উভয় সাং শ্রীরামদিয়া, জামান (৪০)পিতা তৈয়ব ব্যাপারী গ্রাম সোনাখোলা, জসিম,জোবায়ের পিতা বাবলু গ্রাম রাজকান্দা,আমিনুর (২০) পিতা মহিউদ্দিন মৃধা, বাবু (২২) পিতা রহম তালুকদার গ্রাম শ্রীরামদিয়া হাতুড়ি ও রেঞ্জ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্ব আহত করে বলে অমির পিতা আবুল খায়ের সহ প্রত্যাক্ষদর্শীরা জানান।আহত সিয়াম হোসেন অমি’র পিতা আবুল খায়ের বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন বলে জানান। অমি’র পিতা আবুল খায়ের আরও জানান যে তার ছেলে অমি দীর্ঘদিন ধরে অসুখে ভুগছেন এবং তাকে চিকিৎসার জন্য ভারত নেওয়ার সকল কার্যক্রম চলছে এরই মধ্যে আমির ছেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্ব আহত করায় তাকে হাসপাতালে ভর্তি করছি ছেলের অবস্থা বেশি ভালোনা।স্থানীয় সুত্রে জানা যায় পূর্বে ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় মোবাইলে স্ট্যাটাস দিয়াকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে এই সন্ত্রাসী হামলা চালায়। তবে এবিষয় অভিযুক্তকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদেরকে এলাকায় না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি। তবে থানায় অভিযোগের অভিযুক্তকারীদের দল নেতা মুরাদ মাতুব্বর বলেন, ঘটনার দিন আমার দলের লোক নিশান (২১) পিতা মন্টু মোল্লা, রাকিব শেখ(১৯) পিতা ফারুক শেখ গ্রাম শ্রীরামদিয়া তাদেকে আগে মারপিট করে পরে তারা সিয়াম কে মারপিট করে।নিশান ও রাকিব কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন পূর্ব পরিকল্পিত ভাবে সেইদিন সিয়াম কে হাতুড়ি পিটিয়ে গুরুত্ব আহত করে, ওরা মুরাদ মাতুব্বর এর লোকজন, এর আগে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করা সহ এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্নিত করছে।সিয়াম একজন ভালো শান্ত ছেলে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

নগরকান্দায় এক কিশোর কে হাতুড়ি পিটিয়ে গুরুত্ব আহত করার অভিযোগে থানায় অভিযোগ

লিংক কপি হয়েছে!