পটুয়াখালীর গলাচিপায় রোকেয়া দিবস উপলক্ষ্যে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও পরিষদ এবং মহিলা বিষয়ক অধিদপ্তর। এসময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার শিরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সালমা ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। তথ্য আপা ইসমত আরার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পর্যায়ে কাজের স্বীকৃতি স্বরূপ পাঁচ জয়িতাকে সন্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, শিক্ষায় নুসরাত জাহান আনা, সফল জননী মাকসুদা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনে নিপা বেগম, নির্যাতনের বিভীষিকায় ঘুরে দাঁড়ানো রেনু বেগম এবং সমাজসেবায় সালমা বেগম। আলোচনা শেষে পাঁচ জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
গলাচিপা রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান
