২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

নেত্রকোণার দুর্গাপুরে সীমান্তবর্তী এলাকায় বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল ও ভেঙে যাওয়া ঘর সংস্কারের জন্য দুই হাজার টাকা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া ও পশ্চিমপুর গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।

এ-সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর,উপজেলা বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, ১নং ইউপি সদস্য রিপন মিয়া,২নং ইউপি সদস্য আব্দুল হামেদ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন,ভারতীয় বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে আড়াপাড়া ও পশ্চিমবিজয়পুর এলাকায় ফসল,বাড়ি-ঘর ভাংচুর সহ ব্যাপক ক্ষতি করেছে। আমরা প্রাথমিকভাবে তাদের ভেঙে যাওয়া ঘর মেরামতের জন্য ২ হাজার টাকা ও শীতবস্ত্র কম্বল দিয়েছি।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

দুর্গাপুরে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

লিংক কপি হয়েছে!