● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৭:০১ পিএম
কপি হয়েছে!

মোকাররম হোসেন পিয়াস, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলকলি মডেল কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়ায় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব দিলরুবা লাইলী।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান।

সহকারী শিক্ষক আবদুল আউয়াল মামুন ও জারা আক্তার মিলি’র যৌথ সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার গিয়াস উদ্দিন, আমুভূঞার হাট হাসানিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল ওহাব,সাপুয়া উচ্চ বিদ্যালয়ের বিএসসি জহির উদ্দিন পলাশ ও এস এন ফুড প্রাইভেট কোম্পানি লিঃ এর চেয়ারম্যান স্থানীয় সমাজ সেবক সাহাব উদ্দিন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক,দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনিফ পিন্টু,স্থানীয় সমাজ সেবক ফজলুর রহমান,গজারিয়া বাজার কেন্দ্রীয় মসজিদের সহ সভাপতি হাজী মমিনুল হক, বিদ্যালয়ের দাতা সদস্য অহিদুর রহমান,অভিভাবক সদস্য কামাল উদ্দিন, রফিকুল ইসলাম, পরিচালক মো. আনোয়ার হোসেন, স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে ১১জন কৃতি শিক্ষার্থীকে পদক ও ক্রিড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৬০জনকে পুরস্কার এবং বিদ্যলয়ের দুইজন শিক্ষককে সেরা শিক্ষক ২০২২ পদক প্রদান হয়।