২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে ধান ক্রয়ে মাপে কারচুপির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

নেত্রকোণার দুর্গাপুরে ধান ক্রয়ে মাপে কারচুপির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

জানা গেছে, মহাজনরা কেজির মারপ্যাঁচে ও কাঁচাধানের অজুহাতে ওজনে কারচুপি করে এলাকার কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ধান হাতিয়ে নিয়ে কৃষককে ঠকানো হচ্ছে প্রতিনিয়ত। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম জানান, ধান কেনার সময় বাজারের ব্যবসায়ীরা ওজনে বেশি নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে। কৃষকরা যেন ধান বিক্রি করতে এসে না ঠকেন সে বিষয়ে সর্তক করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

দুর্গাপুরে ধান ক্রয়ে মাপে কারচুপির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

লিংক কপি হয়েছে!