● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৪:৩৯ পিএম
কপি হয়েছে!

“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থের হবে উন্নতি” এ স্লোগানকে সমুন্নত রেখে পটুয়াখালীর গলাচিপায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার কার্যক্রম চলবে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথি হিসেবে ছিলোন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন রানার সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা. আরজু আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিল্টন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী (১৭-২২ ডিসেম্বর২২ ইং) গলাচিপা উপজেলায় বিভিন্ন স্থলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। সেক্ষেত্রে উল্লেখযোগ্য দিকগুলো হলো- পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরি প্রশব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ববতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবাসমূহ দেওয়া হবে।