যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটিতে আজ মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
সরকারের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও মুক্তিযোদ্ধারা শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী,রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ৮টায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার মীর মোঃ আবু তৌহিদ।
এছাড়া জেলার ১০টি উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
