২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় রাইড’ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি ‘বিজয় রাইড’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গড়ে তোলা সংগঠন ‘ঈশ্বরগঞ্জ সাইক্লিস্ট’ এর উদ্যোগে ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ‘বিজয় রাইড’ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮.৩০ মিনিটে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ থেকে রাইডটি শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে ১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলার অর্ধশতাধিক রাইডার অংশ নেন।

উক্ত ‘বিজয় রাইড’ এর উদ্বোধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় রাইড’ অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!