২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরীর উদ্যোগে ও পরিকল্পনায় বঙ্গালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন, মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে পরিষদ হল রুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ প্রধান নির্বাহী শ্রীনিবাস দেবনাথ এর সভাপতিত্বে ও প্যানেল প্যানেল চেয়ারম্যান-২ আয়শা ছিদ্দিকা মুন্নির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও সম্মাননা প্রদান করেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরে আলম বাবু চৌধুরী, প্যানেল চেয়ারম্যান-১ মীর মামুনুর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,সদস্য রফিকুল ইসলাম, মহিলা সদস্য রোকসানা পারভীন, সাবেক সদস্য নুরজাহান পারুল, বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

লিংক কপি হয়েছে!