২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফেনীতে মহান বিজয় দিবস উদযাপিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

ফেনীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
এ উপলক্ষ্যে আজ বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছে জেলা প্রশাসন।
এর আগে দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
পরবর্তীতে শহরের জেল রোডস্থ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনি দেয়া হয়। এসময় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
ফেনী জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টায় ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ ও মনোরম ডিসপ্লে প্রদর্শনীর আয়োজন করে জেলা প্রশাসন। এতে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য অভিবাদন সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ও পুলিশ সুপার জাকির হাসান।
বিজয় দিবস উপলক্ষ্যে ফেনীতে সরকারি-বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ, প্রধান সড়কে আলোকসজ্জা করা হয়েছে। বিনোদন পার্কগুলোতে বিনা টিকেটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। পাশাপাশি দেশের সমৃদ্ধি কামনায় জেলার প্রত্যেক মসজিদ,মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। এতিমখানা ও কারাগারসহ শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলাপ্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
বিকেল ৩টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়েছে এবং সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ, ফেনী পৌরসভা মেয়র মো: নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

ফেনীতে মহান বিজয় দিবস উদযাপিত

লিংক কপি হয়েছে!